Logo

ব্যাংক-বিমা ও শেয়ার বাজার খুলছে রবিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ (শনিবার) শেষ হচ্ছে তিনদিনের পবিত্র ঈদুল ফিতরের ছুটি । আগামীকাল রবিবার (১৬ মে) খুলছে ব্যাংক-বিমা ও শেয়ার বাজার। তবে আগের মতো অন্যান্য অফিস বন্ধই থাকবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার শেষ কর্মদিবস অফিস হয়ে বৃহস্পতিবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হয়।

করোনাভাইরাসের চলমান বিধিনিষেধে রবিবার থেকে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন।
এদিকে চলমান বিধিনিষেধ বা ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান বিধিনিষেধ শেষে আগামী ১৭-২৩ মে নতুন করে অনুমোদন দিয়েছেন। রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও পড়ুনঃ- এফবিসিসিআইয়ের সভাপতি হলেন জসিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬