Logo

ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজতের প্রার্থনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

‘হে আল্লাহ্‌ তুমি ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত কর। তাদের রক্ষা কর।’ ঈদের প্রথম জামাতে এভাবে আল্লাহর কাছে আকুতি জানান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

সকাল প্রথম ঈদ জামাত শেষে ৭ টা ২১মিনিটে শুরু হয় ঈদ জামাতের মোনাজাত। ১০ মিনিট ধরে চলা মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা।

শুক্রবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয় ঈদের দুই রাকাত নামাজ। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬