Logo

লকডাউন আরও বাড়তে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বা বিধিনিষেধ ১৬ মে’র পর আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় মাস্ক পড়া বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার কথাও জানান তিনি।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হয় কঠোর লকডাউন। তার আগে ৫ থেকে ১৪ এপ্রিল সকাল পর্যন্ত চলে প্রথম দফার লকডাউন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬