Logo

ফেরিতে হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপারের সময় হুড়োহুড়িতে অসুস্থ হয়ে প্রাণ গেলো ৫ জনের। অসুস্থ হয়েছেন আরও অর্ধ শতাধিক যাত্রী।

বুধবার দুপুরে বাংলাবাজার ঘাটে এনায়েতপুরী ফেরিতে যাত্রীচাপ ও প্রচণ্ড গরমে ৪ জনের মৃত্যু হয়। এরমধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

এর আগে ১১টার দিকে যাত্রীবোঝাই রো রো ফেরি শাহপরান বাংলাবাজার ৩ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়। যাত্রীরা নামার পর ফেরি থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীচাপ ও গরমে কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া দুই ফেরিতে হুড়োহুড়িতে অসুস্থ হয়েছে অর্ধ শতাধিক যাত্রী।

আরও পড়ুনঃ- শিমুলিয়ায় মানুষের স্রোত, তিল ধারণের জায়গা নেই

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬