Logo

ইসরায়েলের হামলার নিন্দা বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নিরীহ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবারের উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে অধিকৃত অঞ্চলে স্থানান্তরিত করার ফলে এই ভয়াবহতা প্রকাশ পায়। এটি মানবিক মানদণ্ড, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন এবং চুক্তির চরম লঙ্ঘন। ইসরায়েলের এ হামলা সারা বিশ্ব জুড়ে মানুষের অনুভূতিতে আঘাত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের সন্ত্রাসী প্রকৃতির আক্রমণ বন্ধ করার জন্য টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। ইসরায়েল কর্তৃক অধিকৃত অঞ্চলগুলোতে ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা বন্ধ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬