Logo

চীনের ৫ লাখ টিকা আসছে

টিকার চতুর্থ ডোজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সিনোফার্ম উৎপাদিত ৫ লাখ সিনোভ্যাক টিকা বাংলাদেশকে দেবে চীন। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার কূটনৈতিক সাংবাদিকদের এক ভার্চুয়ালি টকে এসব কথা হয়।

এসময় চীনের রাষ্ট্রদূত বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এই লক্ষ্যে ৫ লাখ সিনোফার্মের টিকা দেবে।’

টিকার এই চালান আগামী বুধবার (১২ মে) ঢাকায় আসবে। গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

ইতোমধ্যে চীনসহ বিশ্বের ৪৫টি দেশের কয়েক লাখ মানুষ সিনোফার্মের টিকা নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬