Logo

শুধু জরুরি পরিষেবা চলছে পাটুরিয়া ঘাটে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের সবগুলো ফেরি পারাপার বন্ধ রয়েছে। শুধু একটি ঘাট থেকে জরুরি সেবার ফেরি পারাপার করা হচ্ছে। তবে ঘাট এলাকায় কিছু যাত্রীকে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করতে দেখা যায়।

আজ সোমবার সকাল থে‌কে ১১টা পর্যন্ত পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে জরুরি পরিষেবার ক‌য়েক‌টি ফেরি চলাচল করতে দেখা গেছে। অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী পরিবহণ নিয়ে ফেরিগুলো চলাচল করছে। তবে যাত্রীরাও সেসব ফেরিতে উঠে পারাপারের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে পাটুরিয়ায় ঘরমুখো যাত্রী থামাতে গতকাল রোববার থেকে নামানো হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। জেলার তিনটি গুরত্বপূর্ণ জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের প্রবেশপথ বারোবাড়ীয়া ও শিবালয়ের টেপরা এবং হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক সড়কের ধল্লা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছে বিজিবি।

আরও পড়ুনঃ- টিকটক নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে হত্যা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬