Logo

নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাস মহামারী বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ায় নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রজ্ঞাপনে জানিয়েছে। গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিবেশী দেশগুলো থেকে করোনার সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।’

এতে জানানো হয়, ১০ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

আরও পড়ুনঃ- বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬