Logo

করোনামুক্ত খালেদা জিয়া

খালেদা জিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ২৭ দিন পর করোনাভাইরাস থেকে মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডা. মুহাম্মদ আল মামুন।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

আরও পড়ুনঃ- সিসিইউতে খালেদা জিয়া

৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬