Logo

লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে কয়েকটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

শনিবার (৮ মে) রাত ১টা ৫৫ মিনিটে বাজারের নোয়াখালী রেলগেট সংলগ্ন টিএন্ডটি মার্কেট ও আশপাশের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে বনফুল কনফেকশনারী, এস.আর ইলেকট্রিকসহ আশপাশে থাকা আরও কয়েকটি ইলেকট্রিক দোকান ও কয়েকটি ওষুধের দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস দলের সদস্যরা এলেও প্রয়োজনীয় পানি সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিড়ম্বনায় পড়েন। এতে প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষতি হওয়ার কথা জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন।

আরও পড়ুনঃ- ফরিদগঞ্জে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাতে লাকসাম দৌলতগঞ্জ বাজারের মনোহরিপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬