Logo

ফরিদগঞ্জে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

ফরিদগঞ্জে ধর্ষণ মামলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
১২ বছরের এক কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত জামাল হোসেনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ধর্ষণ মামলা হওয়ার ছয় ঘন্টার মধ্যেই শনিবার রাতে জামালকে আটক করা হয়।

 

৮ মে শনিবার সকালে উপজেলার ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লাড়াইচর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের  করা হয়।

জানা গেছে, শনিবার সকালে লড়াইচর গ্রামের ওই কিশোরীকে জোরপূর্বক রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের ৩ সন্তানের জনক স্থানীয় ভাবে রাজমিস্ত্রির কাজ করা বখাটে জামাল হোসেন।

এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত বখাটে ধর্ষক পালিয়ে যায়। পরে কিশোরীর মা বাদী হয়ে শনিবার বিকালে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬