Logo

মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশি নাগরিকদের

মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। করোনাভাইরাস পরিস্থিতির কারণেই বাংলাদেশি নাগরিকদের জন্য এ নির্দেশনা জারি করা হয়।

রোববার (৯ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশসমূহ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান) থেকে ওয়ার্ক পারমিট ভিসাধারী ব্যক্তিদের মালদ্বীপে আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা ৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬