Logo

পিএসজিতেই থাকছেন নেইমার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার পিএসজিতেই থেকে গেলেন। গতকাল শুক্রবার নেইমারের সঙ্গে পিএসজি-র চুক্তির খবরে বলা হয় ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকবেন তিনি।

নেইমার ক্লাবের ওয়েবসাইটে উল্লেখ করেছেন, পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে আমি খুবই খুশি। এই দলের ফুটবলারদের সঙ্গে খেলে, কোচেদের প্রশিক্ষণে থেকে, ক্লাবের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকতে পেরে, আমি সত্যিই গর্বিত।

উল্লেখ্য, ২৯ বছরের নেইমার গত তিন বছরে পিএসজি-র হয়ে শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন। সেই সঙ্গে লিগ ওয়ান খেতাব-সহ বেশ কয়েকটি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলেছেন নেইমাররা।

আরও পড়ুন:-  ঘাম ঝরানো জয়ে মেসির জোড়া গোল

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬