Logo

ফেরিঘাটে বিজিবি মোতায়েন

ফেরিঘাটে বিজিবি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে শনিবার সন্ধ্যার পর থেকে দেশের সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বিজিবি থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যার পর থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম জানান, দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ আছে। তবে জরুরি সেবা এবং অ্যাম্বুলেন্স পরিবহনের জন্য আলাদাভাবে ২৪ ঘণ্টা খোলা রয়েছে। এসব ফেরিগুলোতে লোকজন বেপরোয়াভাবে উঠে যায়। এ জন্য বিজিবি মোতায়েন থাকছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬