Logo

গাজীপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ছুরিকাঘাতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পাতা কুড়ানোকে কেন্দ্র করে গাজীপুরের কালীগঞ্জে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আরিফ শেখ (২৪) খুন হয়েছেন। অপর দুই ভাই বাবুল শেখ (৩৫) ও বুলবুল শেখ (৩০) আহত হয়েছেন।

নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামের শরাফউদ্দিনের প্রথম পক্ষের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স (সম্মান) শ্রেণির শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি আরিফ গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকায় ভাড়া থেকে জুতার ব্যবসা করতেন।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:- ভারত-বাংলাদেশ সীমান্ত আরও ১৪ দিন বন্ধ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬