Logo

হাসপাতালে তোফায়েল আহমেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অসুস্থ হয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন । তার ৭৮ বছর বয়স।

শনিবার সকাল ৮টার দিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানান।

তারানা হালিম লিখেন, ‘বঙ্গবন্ধুর স্নেহভাজন, সাবেক ছাত্রনেতা, কিংবদন্তি রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহর কাছে তোফায়েল ভাই এর সুস্থতা কামনা করছি।’

মুক্তিযুদ্ধের এই সংগঠক বিভিন্ন সময় বাণিজ্য, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬