Logo

খালেদা জিয়া বিষয়ে সিদ্ধান্ত ‘আজ হচ্ছে না’: আইনমন্ত্রী

সাংবাদিকদের ওপর অত্যাচার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পরিবারের আবেদন বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হচ্ছে না ।

তিনি জানান, দ্রুত সময়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে।

তিনি বলেন, ‘সময় শেষ হয়ে যাওয়ায়’ বৃহস্পতিবার আর সে প্রক্রিয়া সম্পন্ন হবে না বলেও জানিয়েছেন তিনি।

খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের পক্ষ থেকে ‘মৌখিক অনুমতি’ পাওয়া গেছে বলে পরিবার জানায়।

আরও পড়ুন:-  সিসিইউতে খালেদা জিয়া

পরিবার জানায়, ইতিমধ্যে তাকে বিদেশে নেয়ার সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে যুক্তরাজ্যে যাবেন তিনি। বৃহস্পতিবার দুপুরে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার এক স্বজন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত ৯টার একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করতে পারেন।
গত বুধবার খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার অক্সিজেনের মাত্রা বাড়ানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬