Logo

ইফতারে আমের লাচ্ছি প্রাণ জুড়াবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইফতারে যেমন ঠান্ডা পানীয় ছাড়া প্রশান্তি মেলে না! এ সময় অনেকেই পছন্দ করেন লাচ্ছি খেতে। ইফতারে মুহূর্তেই প্রাণ জুড়ায় ঠান্ডা লাচ্ছি।

লাচ্ছি বিভিন্নভাবে তৈরি করা যায়। এ সময় চারদিকে আমের দেখা মিলছে, তাই তৈরি করুন ম্যাঙ্গো লাচ্ছি।
পাকা আমে আছে বিভিন্ন পুষ্টিগুণ। সেইসঙ্গে দই, পেস্তাবাদাম সবই স্বাস্থ্যকর। এসব উপকরণের মিশেলেই আমের লাচ্ছি তৈরি করা হয়। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক আমের লাচ্ছির রেসিপি-

উপকরণ

১. পাকা আম ১টি
২. মিষ্টি দই ১ কাপ
৩. চিনি ১ টেবিল চামচ
৪. এলাচ গুঁড়ো ১চিমটি ও
৫. পেস্তা বাদাম ২/৩টি (কুচি করা)

পদ্ধতি

প্রথমে পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে রাখুন।

এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন।

ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে ঢালুন। উপরে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি।

ফ্রিজ থেকে ইফতারের আগে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আমের লাচ্ছি। এটি যেমন পুষ্টিকর; তেমনি স্বাদে অনন্য।

আরো পড়ুন- বেলের হাজার উপকারিতা জেনে নিন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬