Logo

মেক্সিকোয় মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২০

মেট্রোরেল দুর্ঘটনায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মেট্রোরেল দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৭০ জন।

সোমবার রাজধানী মেক্সিকো সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকো সিটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ধসে পড়ে মেট্রোরেলের ব্রিজের একাংশ। নিচে জনবহুল সড়কের ওপর পড়ে যায় ট্রেন। এ সময় পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে আঘাত করে স্টেশনে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে একটি গাড়ি। আহতদের বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:- বিক্ষোভে উত্তাল কলম্বিয়া

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬