Logo

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের ক্রিকেট বোর্ড অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে।

মঙ্গলবার দিল্লি ও হায়দরাবাদের দুই ক্রিকেটার আক্রান্ত হন করোনায়। এমন অবস্থায় বাতিল করা হয় কলকাতা-ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ। সবমিলিয়ে আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনায় নাকাল পুরো ভারত। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন তিন লাখের বেশি মানুষ। এরই মাঝে আইপিএল চালু রেখে বেশ সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। বায়োবাবলসের মধ্যে থেকেও করোনা আক্রান্ত হন কলকাতার দুই ক্রিকেটার।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬