Logo

গির্জায় চলছে ইফতারির আয়োজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ধর্মীয় ভেদাভেদ ভুলে গির্জায় চলছে ইফতারির আয়োজন। স্পেনের বার্সেলোনায় করোনার কারণে অল্প জায়গায় জমায়েত নিষিদ্ধ থাকায় মুসল্লিদের জন্য ছেড়ে দেয়া হয়েছে গির্জা। যেখানে অর্ধশতাধিক মানুষ একসাথে ইফতারি করতে পারছেন।

গির্জায় আজানের ধ্বনি। শুনতে অবাক লাগলেও এমনই দৃশ্যের সাক্ষী হয়েছে স্পেনের বার্সেলোনা। শহরটিতে বসবাসরত মুসল্লিদের একসাথে ইফতারি করার জন্য ছেড়ে দেয়া হয়েছে ক্যাথলিকদের একটি গির্জা।

আয়োজকরা বলছেন, শুধু মুসলিমরাই নয় ধর্মীয় এই সম্প্রীতিতে খুশি খ্রিস্টান ধর্মাবলম্বী’সহ অন্যান্য ধর্মের মানুষও।

শুধু মুসলিমরাই নয়, এই উদারতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রাও। তারা বলছেন, মসজিদ কিংবা গির্জা সবই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য। তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে এমন সম্প্রীতি উদাহরণ হয়ে থাকবে।

মুসলিমদের একটি সংগঠনের উদ্যোগে বিনামূল্যে প্রতিদিন ৫০ থেকে ৬০ জনকে ইফতারি করানো হচ্ছে গির্জাটিতে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬