Logo

সিসিইউতে খালেদা জিয়া

হাসপাতাল ছাড়লেন খালেদা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (০৩ মে) বিকেলে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এরআগে খালেদা জিয়ার বিষয়ে শুক্রবার (৩০ এপ্রিল) তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, বেগম জিয়ার আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষ হতে আগামী সোমবার পর্যন্ত লাগতে পারে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

এছাড়া বৃহস্পতিবার (২৯ এপ্রিল) খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা করা হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

চলতি বছরের ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসক টিম গঠন করে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর আবারও খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু ফল করোনা পজিটিভ আসে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:- করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬