Logo

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১১ অভিবাসনপ্রত্যাশী

নৌকাডুবিতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১১ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারালেন। রোববার খবরটি নিশ্চিত করে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা- আইওএম (IOM)।

বিবৃতিতে জানানো হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন এসব মানুষ। তাদের সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক। পথেই যাবিয়া শহরের কাছে দুর্ঘটনায় পড়ে রাবারের ডিঙ্গিটি। ঘটনাস্থল থেকে ১২ আরোহীকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তাদের রাখা হয়েছে।

আইওএম টুইটার পোস্টে জানিয়েছে, সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় রুটটিতে বেড়েছে দুর্ঘটনা আর মৃত্যু। তাই এখনই লিবিয়া এবং ভূমধ্যসাগর এলাকায় গ্রহণ করা উচিৎ জরুরি পদক্ষেপ।

গেলো মাসেও, অঞ্চলটিতে নৌকাডুবিতে প্রাণ হারান ১৩০ জন।

আরও পড়ুন:- কাবুলে বিষ্ফোরণে নিহত ৭, আহত ১৪

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬