Logo

ঘাম ঝরানো জয়ে মেসির জোড়া গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রথমার্ধে আক্রমণ গড়েও গোল পাচ্ছিল না বার্সেলোনা। বিরতির পর তো শুরুর দিকে গোল খেয়ে ব্যাকফুটে! কিন্তু তারপরেও হতোদ্যম হয়নি কাতালানরা। লিওনেল মেসি-গ্রিজমান ম্যাজিকে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। তিন গোলের দুটি করেছেন মেসি। অন্যটি গ্রিজমানের।

এই জয়ে বার্সেলোনা শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে রইলো। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট পেয়েছে। যদিও তৃতীয় অবস্থানেই আছে। সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে। আতলেতিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই।

গত ডিসেম্বরে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র হয়েছিল। তাই এই ম্যাচটিতেও বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। সহজে জিততে দেয়নি কাতালানদের। মেসি-ইয়ংদের জিততে বেশ ঘাম ঝড়াতে হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬