Logo

১৭২০ ক্রিকেটারকে সহায়তা দিবে বিসিবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের ১৭২০ জন পুরুষ ও নারী ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোট ২ কোটি টাকার আর্থিক সহায়তা দিবে । এ সহায়তা পাওয়া অধিকাংশ ক্রিকেটারই বিসিবির চুক্তির আওতার বাইরে রয়েছে।

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিসিবির চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও এই ২ কোটি টাকার আর্থিক সহায়তার মধ্যে থাকবেন।

বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসানের পরামর্শে এমন উদ্যোগ নিয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে ঘরোয়া প্রতিযোগিতায় যেসব ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন ১৪৩৩ জন পুরুষ ও ২৮৮ জন নারী খেলোয়াড়দের চিহ্নিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬