Logo

থানায় ডায়েরি করলেন মুনিয়ার বোন নুসরাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কয়েকদিন ধরেই হুমকি পাওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মুনিয়ার বোন নুসরাত।

শনিবার বিকেলে কুমিল্লার কোতোয়ালি থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। গত কয়েকদিন ধরেই বিভিন্ন ফোন নাম্বার থেকে জীবননাশের হুমকি আসছে বলে তিনি অভিযোগ করেছেন।

গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে দেশের একটি বৃহৎ শিল্পগ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬