Logo

জাপানে শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে ৬.৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

ইউএসজিএস ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্পের কারণে সুনামির কোন ঝুঁকি নেই। এর আঘাতে জাপানের পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চল অনেক জোরে কেঁপে উঠে এবং টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

জাপানের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুনঃ- আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬