Logo

ভারতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

কোভিড হাসপাতালে আগুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভারতের গুজরাটের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে ওই হাসপাতালে আগুন লাগে।

ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা জানিয়েছে, ‘আগুন এবং আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’

আনন্দবাজার পএিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভরুচ-জামবুসা হাইওয়েতে ওই কোভিড হাসপাতালটি। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ছিলেন আইসিইউতে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে রোগীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ- ভারতীয় ধনীরা দেশ ছেড়ে পালাচ্ছেন

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬