Logo

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৩

সীমান্তে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে একটি জলাশয়কে কেন্দ্র করে প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

আহত হয়েছে আরও বহু মানুষ। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজার মানুষকে।

দুইপক্ষ পরে অস্ত্রবিরতি এবং সেনা সরিয়ে নিতে রাজি হলেও গোলাগুলির ঘটনা ঘটেছে। কিরগিজের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানা গেলেও তাজিকের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

বিবিসি জানায়, বুধবার একটি জলাশয়ে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষের মানুষ একে অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করলে সংঘর্ষ বেধে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম সংঘর্ষে ১০ জন নিহত এবং ৯০ জন আহত হওয়ার খবর জানিয়েছে। কিরগিজ পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের ১৩ জন নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিতে দেখা গেছে, কিছু ভবন আগুন পুড়ে গেছে। কিরগিজস্তানের বাতকেন অঞ্চলকে ঘিরে এই বিতর্কিত এলাকা।

বাতকেনের গভর্নর বলেছেন, জলাশয়ে বসানো নজরদারি ক্যামেরা সরাতে রাজি হয়েছিল দুই পক্ষ। পরে তাজিকিস্তান নিজেদের অবস্থান থেকে সরে আসে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান ও তাজিকিস্তান। তখন থেকেই দুই দেশের মধ্য সীমানা নির্ধারণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে।

আরো পড়ুন- ইসরাইলে পদদলিত হয়ে নিহত ৪৪

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬