Logo

মার্কেন্টাইল ব্যাংকের পুনঃনির্বাচিত চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশিষ্ট শিল্পপতি ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোরশেদ আলম, এমপি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

আজ ২৮ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

তিনি ১০ম ও ১১তম জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য।

এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান।

ব্যাংক, বীমা, আর্থিক সেবা, গণমাধ্যমের পাশাপাশি আবাসন ও নির্মাণ শিল্প, হোটেল অ্যান্ড রিসোর্টস, রপ্তানিমুখী শিল্পসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সাথে সম্পৃক্ত বিশিষ্ট এ উদ্যোক্তা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬