Logo

সিঙ্গাপুরে সর্বোচ্চ বিক্রির তালিকায় বাংলাদেশি বই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সিঙ্গাপুরে সম্প্রতি বাংলাদেশি প্রবাসী শ্রমিক মো. শরীফ উদ্দীনের লেখা ‌‌‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’ প্রকাশিত হওয়া বইটি ইতিমধ্যে সিঙ্গাপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় সিঙ্গাপুরে প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন বইটি পাওয়া যাচ্ছে।

সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মো. শরীফ উদ্দিনের লেখা ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়। আশা করা যায় বইটি এ বছরের সেরা বিক্রীর তালিকায় উঠে আসবে। সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতিমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রসংশা করছেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০১৮ সালে লেখক তার প্রথম প্রকাশিত বই “স্ট্রেন্জার টু মাইসেল্ফ” বইয়ের জন্য নন ফিকশন ক্যাটাগরিতে সেরা বইয়ের পুরষ্কার জিতে নেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬