Logo

পবিত্র মক্কা নগরীতে ভয়াবহ বন্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পবিত্র নগরী মক্কা’সহ সৌদি আরবের বেশ কয়েকটি প্রদেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে । দেশটির দক্ষিণাঞ্চলে টানা কয়েকদিনের বৃষ্টিতে তৈরি হয়েছে এ পরিস্থিতি।

পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। মক্কার বেশিরভাগ এলাকাতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। ব্যাপকভাবে বিপর্যস্ত জনজীবন। এখনও থেমে থেমে বৃষ্টিপাত চলছে দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ এলাকায়।

সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেটেওরোলজির পূর্বাভাস, আগামী রোববার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬