Logo

ইরানের প্রতি সৌদি যুবরাজের নমনীয় সুর

খাশোগিকে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি সুর কিছুটা নরম করে বলেছেন, দেশটির সাথে ভালো সম্পর্ক চান তিনি। ইরানের রাজধানী বাগদাদে দুই দেশের মধ্যে গোপন বৈঠকের পর যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেছেন।

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ন প্রতিদ্বন্দ্বী দু’টি দেশ সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে বলে সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন।

২০১৬ সালে সৌদি আরবে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরোশ্চ্ছেদকে কেন্দ্র করে ইরানে সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুদ্ধ লোকজন হামলা চালায়। পরে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমির সহায়তায় উভয় দেশ এ বৈঠক করেছে বলে জানা গেছে। যদিও যুবরাজ বৈঠকের বিষয়ে কিছু উল্লেখ করেননি।

তবে মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাতকারে যুবরাজ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সকলে দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই।

তিনি আরো বলেন, ইরানের পরিস্থিতি জটিল হোক আমরা তা চাই না। দেশটির নেতিবাচক আচরণ কেন্দ্রিক সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬