Logo

হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতাল ছাড়লেন খালেদা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত দশটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসকরা তার সাথে আছেন। এর আগে খালেদা জিয়ার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ জানান, পরীক্ষাগুলো শেষ হওয়ার পর রাতেই গুলশানের বাসায়র ফিরে আসবেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়া করোনা পজেটিভ হলেও তার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল ও তিনি ভালো আছেন।

তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়।

আরো পড়ুন- এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়

এর আগে গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিন রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে রাত পৌনে ১১টার দিকে তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬