Logo

শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সিটি ব্যাংক ও ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সোমবার দিবাগত রাত রাত ১ টায় হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন। দ্বীন মোহাম্মদ রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠিত ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে একটি বহুজাতিক কোম্পানিতে রূপ দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬