Logo

এবার করোনা আক্রান্ত মিঠুন চক্রবর্তী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম।

হিন্দুস্তানটাইমস জানিয়েছে, মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তার শুরু হয়েছে চিকিৎসা।

গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে প্রচার শুরু করেন সত্তর বছর বয়সী এই অভিনেতা।

রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি।

সম্প্রতি করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল মিঠুনের বিরুদ্ধে। মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুনের নামে অভিযোগও করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬