Logo

জনপ্রিয় গীতিকার ওসমান শওকত আর নেই

ওসমান শওকত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় গীতিকার ওসমান শওকত (৭১) আর নেই। সোমবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বনশ্রীর নিজ বাসভবনে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে। ওসমান শওকত বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক ছিলেন।

আরো পড়ুন- করোনায় আক্রান্ত শুভশ্রী

তার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান ‌‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ ও ‘এক ফোঁটা বিষ আজ’সহ ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘আমি চাঁপাডাঙার বউ’, ‘একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’, ‘না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও’ উল্লেখযোগ্য।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬