Logo

দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড

বিদ্যুতায়নের ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবারও দেশে রেকর্ড পরিমাণ ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাতে এ উৎপাদন হয়, যা দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল সর্বশেষ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। সপ্তাহ ঘুরতেই সেই রেকর্ড ভাঙল।

২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, রোববার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। আর উৎপাদনও হয়েছে ১৩ হাজার ৫২০। এ কারণে গতকাল কোথায়ও লোডশেডিং ছিল না।

তিনি আরও জানান, দেশে বর্তমানে দৈনিক ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬