Logo

অক্সিজেন সংকটে ভারতের পাশে দাঁড়াল সৌদি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতের স্বাস্থ্যসেবা খাত বিপর্যস্ত হয়ে পড়েছে । প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করুণ মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে সৌদি আরব।

রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেট রোববার জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবেলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬