Logo

জিম্বাবুয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের একটি আবাসিক এলাকায় এয়ার ফোর্সের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে । একটি বাড়ির ওপর আছড়ে পড়ায় প্রাণ গেছে তিন ক্রু’র। ওই বাড়িতে থাকা এক শিশুরও মৃত্যু হয়েছে।

বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাজধানী হারারের কাছাকাছি একটি অঞ্চলে হয় এ দুর্ঘটনা। উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টারটি। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারায়। কিছুক্ষণ পর রাজধানীর ৩০ কিলোমিটার পূর্বে আর্কটারাস এলাকার একটি ভবনের ওপর আছড়ে পড়ে। এতে আগুন ধরে পুরোপুরি বিধ্বস্ত হয় ভবনটি।

আরো পড়ুন- ইন্দোনেশিয়ার নিখোঁজ সেই সাবমেরিন উদ্ধার

দীর্ঘদিন ধরেই হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মান নিয়ে অভিযোগ জানিয়ে আসছে জিম্বাবুয়ের বিমান বাহিনী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬