Logo

ইন্দোনেশিয়ার নিখোঁজ সেই সাবমেরিন উদ্ধার

ইন্দোনেশিয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তিনদিন পর পাওয়া গেছে ইন্দোনেশিয়ার নিখোঁজ হওয়া সাবমেরিনের ধ্বংসাবশেষ। দেশটির নৌবাহিনী বলছে, গভীর সাগরে ডুবে গেছে ‘কেআরআই- নাংগাল ফোর জিরো টু’ সাবমেরিনটি।

সাবমেরিনটিতে ছিলো ৫৩ নাবিক। তবে অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় সম্ভাবনা নেই কারও বেঁচে থাকার। শনিবার সকালের মধ্যে ডুবোজাহাজটির অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা থাকা।

গেলো বুধবার বালি দ্বীপের কাছে টর্পেডো মহড়ার সময় নিখোঁজ হয় ৪৪ বছর পুরানো সাবমেরিনটি। সমুদ্রে দুই হাজার ফুট গভীরে চলাচলের সক্ষমতা ছিল এটির।

জানা যায়, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি ৮৫০ মিটারে গভীরে রয়েছে। যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমার চেয়ে বেশি। এটি ৫০০ মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত।
যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ, গ্রিজের একটি বোতল যা লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, একটি যন্ত্র যা টর্পোডের হাত থেকে জাহাজটিকে রক্ষায় সাহায্য করে।

আরো পড়ুন- লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১২০ প্রাণহানি

ধারণা করা হচ্ছে, সমুদ্রের যতো গভীরে সাবমেরিনটি চলাচল করতে পারতো তার চেয়েও সাড়ে আটশো মিটার নিচে এটি তলিয়ে গেছে। জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে এবং তা থেকেই ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬