Logo

দলে দলে ঢাকায় ঢুকছে মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আগামীকাল ২৫ তারিখ থেকে দোকানপাট-শপিং মল খোলার খবরে দলে দলে মানুষ ঢুকছে ঢাকায়। প্রধান দুই ফেরি ঘাটে সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গিয়েছে।

বাংলাবাজার ঢাকামুখী মানুষের ব্যাপক চাপ। একই অবস্থা শিমুলিয়ায়। স্বাস্থ্য সুরক্ষার বিধি মানতে বেশিরভাগই উদাসীন। একই চিত্র পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও।

শনিবার সকাল থেকেই যাত্রী চাপ ফেরিগুলোয়। এছাড়া ট্রলার বা ছোট নৌযানে যে যেভাবে পারছে পার হচ্ছে পদ্মা। যাত্রীরা জানিয়েছেন, কাল থেকে দোকান ও শপিং মল খুলে দেয়ার কথা শুনেই জীবিকার কারণে কর্মস্থলে ফিরছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬