Logo

২৫ এপ্রিল থেকে দোকানপাট খোলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আগামী ২৫ এপ্রিল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট ও শপিংমল।

তবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বাত্মক লকডাউন শুরুর দিন গত ১৪ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬