Logo

‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ অনুষ্ঠানে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্বে একা চলার সুযোগ নেই তা শিখিয়েছে করোনা। সম্মিলিত পদক্ষেপে মহামারি মোকাবিলা করা সম্ভব বলে বিশ্বসভায় মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বার্ষিক একশ বিলিয়ন ডলার তহবিল নিশ্চিত করাসহ পরিবেশ রক্ষায় ৪ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এই প্রস্তাব তুলে ধরেন। বিশ্বের ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই ভার্চুয়াল সামিটে অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ নিয়েই লড়ে যাচ্ছে বাংলাদেশ।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরিবেশের ঝুঁকি আরও বেড়েছে উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমনে চার দফা উত্থাপন করেন শেখ হাসিনা।

আরো পড়ুন- চীনা ভ্যাকসিন উপহার পাচ্ছে বাংলাদেশ

মুজিববর্ষে সারা দেশে ৩০ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দুই দিনের এই ভার্চুয়াল সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬