Logo

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে মতিঝিলে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

মানিকগঞ্জের সিংগাইর থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানিয়েছেন।

তিনি বলেন, “হেফাজতের সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে।”

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬