Logo

ইন্দোনেশিয়ার ৫৩ জন নাবিকসহ সাবমেরিন নিখোঁজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইন্দোনেশিয়ার ৫৩ জন নাবিকসহ কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। এর পরপরই সাবমেরিনটির খোঁজে নেমেছে দেশটির নৌবাহিনী।

সাবমেরিনটি বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল।পরবর্তীতে এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেশটির সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
বিবিসি জানিয়েছে বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়।

এদিকে সাবমেরিনটির খুঁজে পেতে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সিঙ্গাপুর ও অস্টোলিয়াকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এএফপিকে দেশটির ফাস্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী।আমরা জানি ওই এলাকাটি অনেক গভীর।

নিখোঁজ সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।

আরো পড়ুন- ওমান প্রবেশে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬