Logo

ওমান প্রবেশে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাস প্রতিরোধে ওমানে প্রবেশে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির করোনা নিয়ে গঠিত সুপ্রিম কমিটি। বাংলাদেশ ছাড়া ভারত-পাকিস্তানও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ।

বাংলাদেশি প্রবাসীরা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওমানে প্রবেশ করতে পারবেন না।

বুধবার ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ছাড়াও, অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬