Logo

অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে ২২ কোভিড রোগীর মর্মান্তিক মৃত্যু

অক্সিজেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে ২২ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার রাজ্যের পবিত্র শহর হিসাবে পরিচিত নাসিকের জাকির হোসেন হাসপাতালে এ ঘটনা ঘটে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বুধবার নাসিকে জাকির হোসেন হাসপাতালের ট্যাঙ্কারে অক্সিজেনের ভরার সময় একটি ট্যাঙ্কে লিক ধরা পড়ে। সেই অক্সিজেনের লিকের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে চারিদিকে সাদা ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা যায়। হাসপাতালে ১৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ২৩ জন ভেন্টিলেশনে ছিলেন।

আরো পড়ুন- কবি শঙ্খ ঘোষ আর নেই

হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন।

নাসিকের পুরনিগমের কমিশনার কৈলাস যাদব জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণ প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। সেজন্যই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬