Logo

‘কাতার-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দূতাবাস কাজ করছে ’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কাতার-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়ার আমন্ত্রণে বাণিজ্য প্রতিষ্ঠান মনসুরা মেট্রোরেল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করে কাতার-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সিলর তম্নয় ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সিআইপি জালাল আহমেদসহ অন্যান্যরা।

এ সময় রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারীর মধ্যে প্রবাসী বাংলাদেশীদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাতার সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি ও পেশাজীবী কর্মী নিয়োগের উপর গুরুত্বারোপের পাশাপাশি কাতার বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন কর্ম পরিকল্পনা কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬