Logo

হেফাজত নেতা কাসেমী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে রাজধানীর বাসাবোর বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে ডিবির গুলশান বিভাগ তাকে গ্রেফতারের এ অভিযান চালায়।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত রোববার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের মোট ১২ নেতাকে গ্রেফতার করা হলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬